২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ৮ ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার, হাতবোমা উদ্ধার  

কুষ্টিয়া শহরে একটি ছাত্রাবাস থেকে হাতবোমা ও জিহাদি বইসহ আট যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা শিবিরকর্মী বলে দাবি পুলিশের।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, সোমবার বেলা ২টার দিকে শহরের মিলপাড়া জামে মসজিদের ছাত্রাবাসে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, রহিমুল ইসলাম রাফি (২০), সাত্তার (২২), আজিম (২০), খালেদ (২০), মহাসিন ইসলাম (২১), মেহেদী হাসান (২৩), ফয়জুল্লাহ (২১) ও মেহেদী হাসান (২২)।

ওসি বিপ্লব কুমার বলেন, দুপুরে ‘শিবিরকর্মীরা’ মসজিদ সংলগ্ন ওই ছাত্রাবাসে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। গোপনে এ সংবাদ পেয়ে জেলা পুলিশের একটি দল তাদের আটক করে।

“অভিযানে তাদের কাছ থেকে ১০টি হাতবোমা, একটি ল্যাপটপ ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়।”

ওই শিবিরকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।