নোয়াখালী বিটিসিএল ভবনে অগ্নিকাণ্ড
নোয়াখালীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভবনে অগ্নিকাণ্ড হয়েছে।
সোমবার সকালে বৈদ্যুতিক গোলযোগ থেকে ভবনের ট্রান্সমিশন কক্ষে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালী টেলিকম বিভাগের বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল গফুর জানান, সকাল ১০টার দিকে ভবনের দোতলায় ট্রান্সমিশন কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে মাইজদী ফায়ার সার্ভিসের একটি দল এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই কক্ষের তিনটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও দুটি অপটিক্যাল মার্কস্ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
