২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরকান্দায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের নগরকান্দায় বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটারসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 12:34 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার তালমার মানিকনগরে এই দুর্ঘটনা বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানিয়েছেন।

নিহত সুভাষ মালো (২৫) বোয়ালমারী উপজেলার শ্রীনগর এলাকার রাম মালোর ছেলে।

আহত সামাদ শেখ (৩৫), জাহিদকে (২৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি হোসেন বলেন, “ভাঙ্গাগামী দিনহান পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সুভাষ।”