তিন হাজার ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজার শহরে তিন হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাউদ জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে জয়নাল আবেদীনকে (৩৬) আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইয়াবা বিক্রির জন্য বার্মিজ মার্কেট এলাকায় ঘোরাফেরা করছিলেন ওই যুবক।
“এক পর্যায়ে র্যাব সদস্যরা তাকে ধরে ফেলে এবং তার দেহ তল্লাশি করে ৩ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।”
রাতে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা সাউদ।
