কক্সবাজারে শিবিরের ৬ নেতাকর্মী আটক
কক্সবাজার শহরে গোপন বৈঠক থেকে ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে শহরের কলাতলীর হোটেল ক্রিস্টাল বে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন।
আটককৃতরা হলেন- কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মামুন (২৪), সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়ের (২২), সংগঠন বিভাগের সম্পাদক বেলাল উদ্দিন (২৩), বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম (২৩), কর্মী মোহাম্মদ তৌহিদ (২১) ও আব্দুল মোতালেব (২২)।
ওসি আসলাম বলেন, শিবিরের নেতাকর্মীরা হোটেলটিতে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতির বিষয়টি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও এ ছয় জনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
