২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মানিকগঞ্জ সদরে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 01:37 PM

রোববার বেলা দেড়টার দিকে উপজেলার গড়পাড়া এমামবাড়ী প্রাঙ্গণে আশুরা উপলক্ষে আয়োজিত মেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

নিহত বিল্লাল হোসেন (৫৫) উপজেলার দিঘী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

আহত জয়নাল হোসেনকে (৫২) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই হাবিবুর বলেন, মেলায় বেলুনে গ্যাস পাম্প করছিলেন বিক্রেতা জয়নাল। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে জয়নাল ও পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল মারাত্মক আহত হন।

“মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে বিল্লাল মারা যান।”

বিস্ফোরিত সিলিন্ডার জব্দ করা হয়েছে এবং বিল্লালের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।