২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মহানগর জামায়াতের আমির গ্রেপ্তার

পুলিশের উপর হামলা মামলায় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির আবুল হাশেমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 04:02 PM

Updated : 22 Aug 2022, 01:38 PM

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায় জানান, শনিবার রাতে নগরীর বিনোদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক।

পুলিশ কর্মকর্তা সুশান্ত চন্দ্র রায় বলেন, আবুল হাশেম আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যার পর বাড়িতে এসেছেন এমন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় বোয়ালিয়া থানার এক মামলায়  গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।