২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে অ্যাসিড মেরেছে ‘স্বামী’

পারিবারিক কলহের জেরে সাভারে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 04:00 PM

Updated : 22 Aug 2022, 01:38 PM

শনিবার গভীর রাতে আশুলিয়ার বাইপাইলে এ ঘটনায় আহত মোসাম্মত মাজেদা বেগমকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাজেদা বাইপাইলে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। তার স্বামী সোহাগ মিয়া সিএনজি অটোরিকশা চালক।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে সোহাগ মিয়া তার স্ত্রী মাজেদার শরীরে অ্যাসিড ছুড়ে মারেন।

 “স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে সোহাগ পালিয়ে যায়।”

ওসি বলেন, তাকে প্রথমে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“মাজেদার শরীরের ২৫ শতাংশ ঝলসে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

সোহাগ মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।