২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়া সমাবেশে হামলার নিন্দায় ইউরোপীয় ইউনিয়ন

পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে বোমা হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 02:41 PM

Updated : 22 Aug 2022, 01:38 PM

ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান পিয়েরে মায়াদন রোববার এক বিবৃতিতে বলেন, এ ধরনের ‘অনাকাঙ্ক্ষিত সহিংসতার’ ঘটনা বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখতে বলেই তার বিশ্বাস।

বোমা হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনারও আহ্বান জানান তিনি।

আশুরা উপলক্ষে নাজিম উদ্দিন রোডে হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শনিবার প্রথম প্রহরে বোমা হামলার ওই ঘটনায় এক কিশোর নিহত হয়, আহত হয় অর্ধশতাধিক।

হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রোববার সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকেও ওই ঘটনার নিন্দা জানিয়ে ‘সংকটকালে বাংলাদেশের মানুষ ও সরকারের পাশে থাকার’ আশ্বাস দেওয়া হয়েছে।