২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্ঘটনায় অটোআরোহী নিহত

সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক আরোহী নিহত ও চারজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 01:42 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

রোববার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কৌশিক জানান।

নিহত রফিকুল ইসলাম বাবুল (৩২) ওই উপজেলার নেওরগাছার মৃত শামসুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি কৌশিক জানান, দুই বাহনের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা হতাহতদের নিয়ে যায় বলে জানান তিনি।