নোয়াখালীতে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৩০) উপজেলার হাসানপুর গ্রামের রফিক উল্ল্যা মিস্ত্রির ছেলে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ জানান, শুক্রবার রাতে হাসানপুরের দুর্গা পাটওয়ারীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাকির দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র তৈরি করে সেগুলো বিক্রি করে আসছিল।
“গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচটি এলজি, একটি পিস্তল, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।”
জাকিরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ১১ টি মামলা রয়েছে বলে জানান ওসি।
