২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কৃষককে শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 01:19 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কাশিমপুর গ্রামের একটি কাঁঠাল বাগান থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।

নিহত আব্দুল আজিজ মন্ডল (৪৫) ওই এলাকার আইজদ্দিন মন্ডলের ছেলে।

ওসি বলেন, শুক্রবার সকালে গরু কেনার জন্য গোয়ালপাড়া হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আজিজ। এরপর আর ফিরে আসেননি। সকালে কাঁঠাল বাগানের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী।

“আজিজের মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”