জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ফয়জুল হোসেন (৫৫) উপজেলার জয়রামপুর গ্রামের হালসাপাড়ার মৃত আইজদ্দিনের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন জানান, ফয়জুলের সঙ্গে প্রতিবেশী ফজলে মালিতার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। শনিবার সকালে এ নিয়ে তাদের কাটাকাটি হয়।
“এক পর্যায়ে ফজলে মালিতা তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে ফয়জুলের পেটে কোপ মারে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
