বরগুনায় শিশু ধর্ষণ: ভ্যানচালক গ্রেপ্তার
বরগুনার তালতলীতে শিশু ধর্ষণের অভিযোগে এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইব্রাহিম হাওলাদার (৩৫) তালতলীর বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে।
তালতলী থানার ওসি মো. বাবুল আখতার জানান, শুক্রবার সকালে ওই শিশুর মা মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ অক্টোবর দুপুরে স্থানীয় নতুন বাজার বালুর মাঠ থেকে শিশুটিকে একটি দোকানের পাশে নিয়ে ধর্ষণ করেন। মামলা ঠেকাতে মেয়েটির পরিবারকে টাকা দিতেও চেষ্টা করেন তিনি।
“শুক্রবার সকালে মেয়েটির মা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হক ও ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞাসহ থানায় এসে মামলা করেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান ওসি বাবুল।
