২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে রিহ্যাব সেন্টারের মালিককে সাজা

রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অভিযান চালিয়ে এক মাদক নিরাময় কেন্দ্রের মালিককে এক বছরের সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 09:18 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, বুধবার দুপুরে মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকার ‘প্রিভেনশন মাদক নিরাময় কেন্দ্রে’ অভিযান চালানো হয়।

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন না থাকায় এর মালিক শরিফ আহমেদ স্বপনকে (৩৮) পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ওই কেন্দ্র থেকে ৬০ জনকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন বনানী চেয়ারম্যানবাড়ী এলাকায় ডক্টরস সার্পোট সেন্টার ক্লিনিকের মালিক আবুল বাশার ভূঁইয়াকে (৬৫) ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লাইসেন্সের শর্ত ভঙ্গ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।