২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালশিতে গাড়ির ধাক্কায় তরুণীর মৃত্যু, অবরোধ

রাজধানীর কালশিতে প্রাইভেটকারের ধাক্কায় এক তরুণীর নিহত হওয়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 08:43 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

বুধবার কালশি মোড়ের কাছে দুর্ঘটনায় আহত হন শারমিন আক্তার (১৮)।

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন।

প্রাইভেটকারটি শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে ক্যান্টনম্যান্ট জোনের পুলিশের সহকারী পুলিশ কমিশনার কুদরাত-ই-খুদা  জানান, শারমিন মারা যাওয়ার পর ওই এলাকায় গতিরোধক বসানোর দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী।

প্রায় দুই ঘণ্টা ওই সড়কে রাস্তা বন্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, “শারমিন এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। বুধবার সরকারি তিতুমীর কলেজের অনার্সে ভর্তি পরীক্ষা ফরম জমা দিয়ে ক্যান্টনমেন্টের মানিকদিতে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে সে।”

শারমিনের বাসা পশ্চিম মানিকদি; গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।