২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় যুবককে ছুরি মেরে হত্যা

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

নিহতের নাম আব্দুল আজিজ হাওলাদার (৩০)। তিনি উত্তর যাত্রাবাড়ীর ‘শিকদার ফার্নিচার’ দোকানের কর্মচারী ছিলেন।

যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ১১টার দিকে আজিজের মৃতদেহ আসবাবপত্রের ওই দোকানের ভেতর পাওয়া যায়।

আজিজ ওই দোকানে একাই রাতে ঘুমাতেন।

“রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার পেটে ও মাথায় ছুরি মেরে হত্যা করে পালিয়ে যায়,” বলেন ওসি।

ওই দোকান থেকে কিছু খোয়া যায়নি বলে পুলিশের ধারণা, আজিজকে হত্যা করতেই দুর্বৃত্তরা এসেছিল।

আজিজ দীর্ঘদিন ওই দোকানে কাজ করতেন। তার বাড়ি মাদারীপুরের শিবচরে। বাবার নাম আব্দুর রব।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।