দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মোটারসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে তার ছেলে।
বুধবার দুপুরে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দিনাজপুর কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান।
নিহত আশরাফ আলীর (৪৫) বাড়ি দিনাজপুর সদরের উপশহরে।
দুর্ঘটনা আহত তার ছেলে শিশির হোসেনকে (১২) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেল আরোহী আশরাফকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছে তার ছেলে।
দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়েছে বলে জানান তিনি।
