রাজধানীতে দুজনের আত্মহত্যা
রাজধানীর দুটি স্থানে এক ছাত্র এবং এক নারী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।
চকবাজার থেকে শেখ সাদেক রবিন (২২) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এলএলবি প্রথম সেমিস্টারের এক ছাত্রকে তার পরিবার হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, রাত সোয়া ৯টার দিকে রবিনকে তারা বাবা বাচ্চু হাসপাতাল আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু হাসপাতালে সাংবাদিকদের বলেন, পারিবারিক বিষয়ে মনো মালিন্যের পর নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন রবিন।
এর আগে রাত ৮টার দিকে জোসনা বেগম (৪০) নামে নারীকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, আবুল কালাম নামে এক বাহক কামরাঙ্গীর চরের ঝাউলাহাটি থেকে জোসনাকে হাসপাতালে আনেন।
“কালাম পুলিশকে জানায়, জোসনা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”
বিষয়টি কামরাঙ্গীর চর থানায় জানানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।
