২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলগাছী উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমী চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোস্তফা চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়েছে।

“তিনি বদলগাছী থানায় ২০১৩ সালের একটি নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি।”

উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। ইউএনওসহ আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।”