২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর দুপুর ১২টা পর‌্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় চার হাজার ৭২২টি আসনের বিপরীতে এক লাখ ৬০ হাজার ৬৮২টি আবেদন জমা পড়েছে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আগামী ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত চলবে।

জোড়-বিজোড় রোল নম্বর অনুযায়ী প্রতিটি ইউনিটে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।