২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের আগে দুই সচিবকে ওএসডি

চাকরির থেকে অবসরে যাওয়ার আগে দুই সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 08:04 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো. শাহজাহান আলী মোল্লা এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য (সচিব) পরীক্ষিত দত্ত চৌধুরীকে ওএসডি করে মঙ্গলবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ৩১ অক্টোবর শাহজাহান আলী মোল্লা এবং ২১ অক্টোবর পরীক্ষিত দত্ত অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

পিএসসি সচিব এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যদের ওএসডি করা হলেও এসব পদে মঙ্গলবার নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।