২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় কুপিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

বরগুনা সদরে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন জানান, মঙ্গলবার সকালে রাকিবকে (১৯) বাড়ি পূর্ব বুড়িরচর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে ওই গ্রামের কাছে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধ থেকে আমতলী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নিহত রাজু মৃধার (২০) লাশ উদ্ধার হয়।

“রাকিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজুকে হত্যার কথা স্বীকার করেছেন। রাকিবের পোশাকেও রক্তের দাগ পাওয়া গেছে।”

ওসি রিয়াজ বলেন, মঙ্গলাবার সকালে পাশের গ্রাম পশ্চিম বুড়িরচরের পরিত্যক্ত একটি ঘরে ঘুমন্ত রাকিবের পোশাকে রক্তের দাগ দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় রাকিবের সঙ্গে রাজুকে ঘুরতেও দেখেছিলেন তারা।