আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান।
নিহত আবিনা বেগম (২৩) নীলফামারীর জলঢাকা উপজেলার গরধর্মপাল এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী। কুরগাঁও এলাকায় কুলসুমের বাড়িতে ভাড়া থাকতেন তারা।
এ ঘটনার পর থেকে রাশেদুল পলাতক রয়েছেন বলে জানান এসআই আশরাফুল।
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে আবিনাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
