২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছাত্রী ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জে যুবক আটক

দুদিন আগে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জে এক যুবককে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

আটক সবুজ হোসেন (৩০) সদর উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা। তিনি শহরের খালপাড় এলাকায় গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে তার।

মানিকগঞ্জ সদর ওসি আমিনুর রহমান জানান, সোমবার দুপুরে মানিকগঞ্জ শহর থেকে তাকে আটক করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে বনানী এলাকার হোস্টেল থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল মানিকগঞ্জের বাসিন্দা ওই ছাত্রী।  পথে সবুজ তাকে একটি প্রাইভেটকারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় । সেখানে তাকে মারধরের পর ধর্ষণ করে।

“বিকালে তাকে হোস্টেলের অদূরে নামিয়ে দিয়ে পালিয়ে যায় সবুজ। খবর পেয়ে রোববার সকালে স্বজনরা তাকে মানিকগঞ্জে নিয়ে হাসপাতালে ভর্তি করে।

“ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে,” বলেন ওসি আমিনুর।