২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ের আয়োজন, ৩ জনের দণ্ড

সিরাজগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা এবং বরসহ তিন জনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কৌশিক জানান, রোববার সকালে উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়।

এদের মধ্যে বর মিন্টু মিয়া (২৭) ও কনের বাবাকে সাত দিন করে কারাদণ্ড এবং মিন্টুর চাচা মোজাফ্ফর হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওসি বলেন, পাইকপাড়া ১২ বছর বয়সী এক মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী ইসলামপুর গ্রামের মিন্টুর বিয়ের আয়োজন চলছিল।খবর পেয়ে পুলিশ গিয়ে বিয়ের আসর থেকে তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের এ দণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি দেওয়ান কৌশিক।