বঙ্গবন্ধুর সমাধিতে গভর্নরের শ্রদ্ধা
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
শনিবার দুপুরে টুঙ্গীপাড়ায় বাংলাদেশ ব্যাংকের এক অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর সমাধিতে যান তিনি।
পরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান ও জনতা ব্যাংকের এমডি আবদুস সালামসহ অন্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আতিউর রহমান।
এর আগে গভর্নর বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল এর আওতায় টুঙ্গীপাড়ায় সুবিধা বঞ্চিত ২১২টি পরিবারের মাঝে মোট ৫৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে পাট জাতীয় পণ্যের ব্যবহার ও দারিদ্র্য মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান আতিউর।
