২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত বাংলালিংককর্মী কালিয়াকৈরে উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে অপহৃত মোবাইল ফোন অপারেটর বাংলালিকের এক কর্মীকে কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

উদ্ধারকৃত আবু তোয়াফ বাবু (২৫) ঢাকার খিলক্ষেতের মো. আলী আশরাফের ছেলে।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মিঠু শেখ জানান, শনিবার সকাল ১০টার দিকে বাংলালিংকের কর্মী বাবু খিলক্ষেতের বাসা থেকে বের হয়ে টঙ্গীতে অপহৃত হন।

“ফোন কল ট্র্যাক করে অপহরণকারীদের পিছু নেওয়া হলে তারা বাবুকে নন্দন পার্ক এলাকায় অচেতন অবস্থায় ফেলে যায়।”

অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান এসআই মিঠু।