২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-খুলনা রেল যোগাযোগ বিঘ্নিত

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে রাজশাহী-খুলনার পথে এক লাইনে চলাচল বন্ধ হয়ে গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 02:13 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শনিবার সকাল ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশনে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ডাউন ট্রেনটি লাইনচ্যুত হয় বলে পোড়াদহ রেলওয়ে পুলিশ থানার ওসি এনামুল হক জানান।

তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী ৭৫৬ মধুমতি ডাউন ট্রেনটি পোড়াদহ জংশনে লাইন পরিবর্তনের সময় ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে খুলনা-রাজশাহী ডাউন লাইনের রেল চলাচল বন্ধ রয়েছে।

“ইতোমধ্যে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে; লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করলেই রেল চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”