২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ঘরে আগুন

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজেদের একমাত্র বসত ঘরটি পুড়িয়ে দিয়েছেন ঝালকাঠির এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 11:59 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

শুক্রবার সদর উপজেলার আগরবাড়ি গ্রামের মো. সুমন (২৮) এই ঘটনা ঘটান বলে পুলিশ জানিয়েছে।

তার স্ত্রী সোনিয়া আক্তার সাংবাদিকদের বলেন, পুলিশ বৃহস্পতিবার বিকেলে এলাকার কয়েকজন মাদকাসক্ত ব্যক্তিকে ধরে নিয়ে যায়।

“তাদের সাথে সুমনের ওঠাবসা ছিল। তারা একসাথে মাদক সেবন করতেন। বিষয়টি নিয়ে শুক্রবার ওর সঙ্গে কথা কাটাকাটি হয়।”

এরপরে তার স্বামী তাদের দোতালা কাঠের ঘরে আগুন দেয় জানিয়ে সোনিয়া বলেন, এলাকাবাসী এগিয়ে আসার আগেই পুরো ঘরটি পুড়ে যায়।

সদর থানার ওসি মো. মাহে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইচ্ছা করলেই কেউ তার নিজের ঘরে আগুন দিতে পারেন না।

“সুমনকে আটক করা হয়েছে।এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সুমনের মা-বাবা ঢাকায় থাকেন। এই বাড়ি শুধু সুমন ও সোনিয়া বসবাস করতেন। তাদের কোনো ছেলে-মেয়ে নেই।