বেনাপোলে ১১টি তক্ষক উদ্ধার
যশোরের বেনাপোল থেকে ১১টি তক্ষক উদ্ধার করেছে বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার গভীর রাতে রেল স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
উদ্ধার তক্ষকগুলো শুক্রবার বিকালে যশোর বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তক্ষক নিয়ে বেনাপোল রেল স্টেশন এলাকায় পাচারকারীদের অবস্থানের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।
“ওই সময় পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তায় তল্লাশি চালিয়ে ১১টি তক্ষক পাওয়া যায়।”
