২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নটরডেম কলেজে চলছে দুদিনের ‘বিজনেস ফেস্ট’

তরুণ শিক্ষার্থীদের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ধারণা দিতে রাজধানীর নটরডেম কলেজে শুরু হয়েছে দুই দিনের ‘বিজনেস ফেস্ট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 07:05 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

শুক্রবার কলেজের প্রধান মিলনায়তনে ‘নটরডেম বিজনেস ক্লাব’র আয়োজনে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের এই উৎসব শুরু হয়। ‘প্রাণ ফ্রুটো বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৫’ শিরোনামের এই আয়োজনে রাজধানীর শীর্ষস্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

দুইদিনের এই উৎসবে বিজনেস অলিম্পিয়াড, ম্যানেজমেন্ট অলিম্পিয়াড, বিজনেস জেনারেল নলেজ অলিম্পিয়াড, ফটোগ্রাফি কনটেস্ট, আইকম ওয়ার্কশপ ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন রয়েছে।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস- বেসিসের সভাপতি শামীম আহসান, কলেজের শিক্ষক ও বিজনেস ক্লাবের মডারেটর শীতল চন্দ্র দে, ফাদার লিটন হাবার্ডসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে শামীম বলেন, “আজকের এই বিজনেস ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্যোগ ও ব্যবসার নানা বিষয় সম্পর্কে জানতে পারছে। তরুণদের এসব উদ্যোগের মাধ্যমেই হয়তো বাংলাদেশ থেকে একদিন ফেইসবুক, গুগল, অ্যাপল কিংবা ফোর্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি তৈরি হবে।”

নতুন উদ্যোক্তা তেরিতে নিয়মিত এ ধরনের উৎসব আয়োজনের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।