২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

যশোর সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 03:12 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শুক্রবার যশোর-খুলনা মহাসড়কের সিঙ্গিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন ইনসান আলী হাওলাদার (৫২) ও ফারজানা আক্তার সুমি (১৯)। 

ইনসান আলীর বাড়ি বরিশাল নগরীর পুরাতনপাড়া এলাকায়। তবে পরিবার নিয়ে থাকতেন খুলনা নগরীতে।

অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, ইনসান আলী মেয়েকে নিয়ে একটি মোটরসাইকেলে করে খুলনা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন।

“সকাল সাড়ে ৭টার দিকে সিঙ্গিয়ায় পৌঁছলে খুলনাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।”

এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয় বলে জানান তিনি।  

ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে। ট্রাকসহ চালকের সহকারী সোহানকে আটক করা হয়েছে।