সংসদ বসছে ৮ নভেম্বর
দশম সংসদের অষ্টম অধিবেশন বসছে আগামী ৮ নভেম্বর।
ওই দিন বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে।
গত ১০ সেপ্টেম্বর সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়েছিল। এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
৮ নভেম্বর অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবিধানের বাধ্যবাধকতা মানতেই এই অধিবেশন। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।”
