কুতুবদিয়া চ্যানেলে নৌকায় ৩৫ হাজার ইয়াবা
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের চর থেকে ৩৫ হাজার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার ভোরে কাঠের নৌকাটি জব্দ করা হয় বলে কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জানান।
তিনি জানান, গভীর রাতে বর্হিনোঙরে কোস্টগার্ডের একটি দল কাঠের বোটটিকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে।
“পরে একটি চরে নৌকাটি রেখে এর আরোহীরা পালিয়ে গেলে সেটিতে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
