২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মহাসড়কের পাশে ভ্যানচালকের লাশ

দিনাজপুরের ফুলববাড়ীতে নিখোঁজের কয়েকঘণ্টা পর এক ভ্যানচালকের লাশ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 11:24 AM

Updated : 22 Aug 2022, 01:31 PM

বৃহস্পতিবার সকালে নবগ্রাম মোড় এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কের পাশে ভ্যানচালক পরিমল চন্দ্রের (২৫) লাশ পাওয়া যায় বলে ফুলবাড়ী থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান।

বুধবার সন্ধ্যা থেকে পরিমলের নিখোঁজ থাকার কথা স্বজনরা পুলিশকে জানিয়েছিল বলে জানান তিনি।

তিনি জানান, পরিমল প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে তার লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

“ওই যুবককে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে,” বলেন ওসি মোস্তাক।

পরিমলের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।