টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
তিনি বলেন, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় একটি চালান দেশে প্রবেশ করেছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা এবং ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ বিজিবির হেফাযতে রাখা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আবুজার আল জাহিদ।
