২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ

খুলনা মেডিকেল কলেজের হল থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

আরমনি সুলতানা বিউটি নামে ওই ছাত্রী শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মারুফ আহম্মদ জানান, বুধবার দুপুরে সোয়া ১টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রী হল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ঘটনাটি আআত্মহত্যা বললেও বিস্তারিত কিছু জানাতে পারেনি ওসি।

তিনি বলেন, “দুপুরে বিউটির রুমের দরজা বন্ধ দেখে সহপাঠীরা তাকে ডাকাডাকি করে। অনেকক্ষণ সে দরজা না খোলায় তার সহপাঠীরা পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত বিউটির লাশ উদ্ধার করে।”

ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।