২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুরা ২৪ অক্টোবর

বাংলাদেশের আকাশের বুধবার সন্ধ্যায় মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৪ অক্টোবর আশুরা পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান এই তথ্য সাংবাদিকদের জানান।

কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর নাতি ইমাম হোসেনের মৃত্যুর দিনটি (১০ মহররম) সারাবিশ্বে মুসলিমরা পালন করে থাকে। বাংলাদেশে এদিন সরকারি ছুটি থাকে।

ধর্ম সচিব বলেন, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়া বৃহস্পতিবার থেকে ১৪৩৭ হিজরির প্রথম মাস মহরর শুরু হবে এবং ২৪ অক্টোবর পবিত্র আশুরা পালিত হবে।