২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষ, নারীসহ নিহত ৪

নরসিংদীর রায়পুরা উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৯ জন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. নুরুল আমিন জানান, বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের গকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি আমিন বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।