২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার বেড়ায় ১৪৪ ধারা জারি

পাবনার বেড়া পৌরসভায় একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:40 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে মাইকে জানানো হয়েছে।  

এই সময়ের মধ্যে বেড়া পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধ থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান।

মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকাল ৩টায় পৌর এলাকার পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ সমাবেশ ডাকে।

এতে উত্তেজনার সৃষ্টি হলে আইন শৃংখলার অবনতির আশংকায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি।