২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শিশুকে ‘ধর্ষণ’, একজন গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 01:50 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

বুধবার সকালে বিলপালিমা গ্রাম থেকে হাসান আলী মণ্ডলকে (৫০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কালিহাতী থানার এসআই মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার বিকালে ওই গ্রামের হাসান আলী প্রতিবেশী এক শিশুকে (৬) খাবার দেওয়ার কথা বলে নিজ বাড়ি নিয়ে ধর্ষণ করে।

“ওই ঘটনায় রাতেই মেয়েটির বাবা হাসান আলীকে আসামি করে থানায় মামলা করেন।”

এসআই মোশাররফ আরও বলেন, এদিকে বিষয়টি মীমাংশা করার জন্য বুধবার সকালে স্থানীয়রা একটি সালিশ বৈঠকে বসেন।

“খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করে।”

ওই সময় সালিশে আসা বাকিরা পালিয়ে যায় বলে জানান তিনি।

কালিহাতী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।