২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে পালানো আসামি হবিগঞ্জে গ্রেপ্তার

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামিকে হবিগঞ্জে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 11:15 AM

Updated : 22 Aug 2022, 01:29 PM

সোমবার ভোররাতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সামাদ রাব্বানীকে (২৬) হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাধবপুরের একটি বাড়ি থেকে সামাদকে গ্রেপ্তার করা হয়।”

শনিবার রাত ২টার দিকে হাসপাতালের শৌচাগারের ভেনটিলেটর ভেঙে সামাদ পালিয়ে যায়।

সে হাসপাতালের চতুর্থ তলার চার নম্বর ওয়ার্ডে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিল।

আসামি পালানোর ঘটনায় কারা কর্তৃপক্ষ হাসপাতালে দায়িত্বরত তিন রক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে।