২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার থেকে পরিবহন ধর্মঘট

ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে ব্রাহ্মণবাড়িয়া পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 10:57 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া এই তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন তাতে কর্ণপাত করছে না। কোনো প্রতিকার না পেয়ে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।”

সোমবার থেকে বাস, ট্রাক ও মিনিবাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও জানান তিনি।