২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মোটরসাইকেল উল্টে গৃহবধূ নিহত

বরগুনার তালতলী উপজেলায় মোটরসাইকেল উল্টে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

নিহত ফাতেমা বেগম (৪০) জয়ালভাঙ্গা গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী।

আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৯টায় তিনি তার স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে আমতলী যাচ্ছিলেন।

“তালতলী হাসপাতালের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে ফাতেমা গুরুতর আহত হন।”

প্রথমে তাকে তালতলী হাসপাতালে এবং পরে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আব্দুস সোবহান।

তালতলী থানার ওসি বাবুল আখতার জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।