২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস দুর্ঘটনায় এক নারী নিহত

গাজীপুরের জয়দেবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 06:43 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

জয়দেবপুর থানার এএসআই মো. রিয়াজ উদ্দিন জানান, শনিবার সকালে শহরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনের এ দুর্ঘটনায় আহত হয়েছেন ‍শিশুসহ অন্তত ১৫ জন।

নিহত আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএসআই রিয়াজ বলেন, সকাল সাড়ে ৭টার দিকে নবীনগরগামী পলাশ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে এক নারী নিহত হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে শিউলী (১৯) ও সুজন (২০) নামে দুজনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামিউল (৩০), রুবেল (৪৫) ও মাইন উদ্দীনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদনী নামে এক শিশুসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।