বেনাপোলে পাচারকালে নারী-শিশুসহ ৩১ জন উদ্ধার
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় নারী ও শিশুসহ ৩১ জনকে উদ্ধার করেছে বিজিবি।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানান, শনিবার বেনাপোলের পুটখালি ও রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে আট নারী, সাত শিশু ও ১৬ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি যশোর, নড়াইল,ফরিদপুর,খুলনা,ঢাকা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
শফিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেকে বলেন, দালালরা অবৈধ পথে নারী ও শিশুদের ভারতে পাচার করছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল পুটখালি ও রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
উদ্ধারকৃতদের শার্শা ও বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান।
