ফেনীতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত
ফেনীর দাগনভূঞা উপজেলায় রাস্তা পারাপারের সময় দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- উপজেলার জায়লস্কর পন্ডিত বাড়ির সুবল চন্দ্র দের মেয়ে পূজা রানী দে (৯) ও মোহাম্মদ হানিফের মেয়ে হাফিজা আক্তার (৮)।
শনিবার উপজেলার দুলামিয়া কটন মিল ও সিলোনিয়া বাজার এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন।
ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে সাড়ে ৩টার দিকে দুলামিয়া কটন মিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক হাফিজাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে দুপুরে সিলোনিয়া বাজার এলাকায় একটি ট্রাক পুজা রানী দেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
