২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ‘আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের’ সদস্য গ্রেপ্তার

মানব পাচারের ২০টি মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের টেকনাফে, তিনি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য বলে পুলিশের দাবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 04:56 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

গ্রেপ্তার মোহাম্মদ হাশেম (৪৬)  টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

শনিবার বেলা আড়াইটার দিকে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিছেন টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।

পুলিশ জানায়, হাশেম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ১১ সদস্যের একজন। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন।

ওসি বলেন, হাশেম দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মানবপাচারে জড়িত।মানবপাচারের বিরুদ্ধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরুর পর থেকে হাশেম পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরেছে এমন খবরে অভিযান চালিয়ে শাহপরীর দ্বীপ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।