২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 04:14 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

শনিবার উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবনিয়া থেকে তাকে আটক করা হয় বলে জানান বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নান খান।

আটক ইমাম হোসেন (২২) ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

মেজর আবদুল হান্নান বলেন, ভোরে এক যুবক বিজিবির টহল দল দেখে আটারবনিয়ার বেড়িবাঁধ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে মামলার পর তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।